দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে এক মাস আট দিনেও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
অভিযোগের পর সরেজমিন তদন্ত হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এর প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন থেকে প্রধান শিক্ষককে অপসারণসহ বিভিন্ন দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক নূরুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শনও করে। তবে পরিদর্শনের এক মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি।
বক্তারা দ্রুত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদল নেতা রনি সরকার, ভাঙামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম রানা, উপজেলা জাসাসের আহ্বায়ক নাজমুল হাসান, শিক্ষার্থী আশিক ও মমিনুল এবং স্থানীয় সুজন ও সোহাগসহ অনেকে।
মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো প্রধান শিক্ষক মো. নূরুল আমিনকে দ্রুত অপসারণ; তদন্ত প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ; বিদ্যালয়ে দ্রুত নিয়মতান্ত্রিক ও বৈধ পরিচালনা কমিটি গঠন এবং মো. আতিক ইসলামের নিয়োগ ও চাকরির বৈধতা নিরপেক্ষভাবে যাচাই করে অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
যে আই